১৪ দিন পর বান্দরবান-রোয়াংছড়ি সড়ক যোগাযোগ চালু
১৪ দিন পর বান্দরবানের সঙ্গে রোয়াংছড়ির সড়ক যোগাযোগ সোমবার (২২ জুলাই) স্বাভাবিক হয়েছে।
জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সজিব আহমেদ জাগো নিউজকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, উপজেলার ৪, ৯, ও ১০ মাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পাহাড়ের মাটি ধসে পড়ে দুই উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওই সড়ক থেকে মাটি সরানোর পর গতকাল (২১ জুলাই) পর্যন্ত হালকা যানবাহন চলাচল করার জন্য উপযোগী করা হয়। তবে আজ (সোমবার) সকালে সব ধরনের যানবাহন চলাচলের জন্য ওই সড়ক খুলে দেয়া হয়েছে ।

স্থানীয়রা জানিয়েছেন, গত ৮ জুলাই থেকে টানা বর্ষণে বান্দরবান-রোয়াংছড়ি সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পাহাড়ের মাটি ধসে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের। বন্ধ হয়ে যায় দুই উপজেলার মধ্যে সরাসরি পণ্য পরিবহন।
সৈকত দাশ/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত