শ্বশুরবাড়িতে গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ
জয়পুরহাটের আক্কেলপুরের রুকিন্দিপুর গ্রাম থেকে অসীমা শীল নামে এক অগ্নিদগ্ধ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরুণ কুমার রায় জানান, দুপুরে অসীমার অগ্নিদগ্ধ মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ নিহতের শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ওই গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী ও দেবরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান ওসি।
রাশেদুজ্জামান/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ