গরুচোরের হাতে প্রাণ গেল গৃহকর্তার
ফাইল ছবি
বগুড়ার শেরপুরে গৃহকর্তাকে খুন করে ৩টি গরু নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার ভোররাতে উপজেলার ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শনিবার ভোররাতে শেরপুরের ভবানীপুর গ্রামে কয়েকজন দুর্বৃত্ত গরু চুরির জন্য শাজাহান আলীর (৬২) বাড়িতে ঢোকে। তিনি টের পেয়ে বাধা দিলে দুর্বৃত্তরা প্রথমে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় শাজাহান আলী চিৎকার করলে তাকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ৩টি গরু নিয়ে পালিয়ে যায় চোরেরা।
তিনি আরও জানান, শাজাহান আলীর বাড়ি ধুনট উপজেলার হাতিয়ার পাড়া গ্রামে। ভবানীপুরে পরিবার নিয়ে বসবাস করতেন। শনিবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা হয়েছে।
লিমন বাসার/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা