থানচিতে অস্ত্রসহ যুবক আটক
বান্দরবানের থানচি থেকে মিঠুন ত্রিপুরা (২৭) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে বিজিবি ও পুলিশ। সে উপজেলার জয়তুন পাড়ার রেমং ত্রিপুরার ছেলে। পরে তার তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত জায়গা থেকে একটি সাব-মেশিনগান উদ্ধার করে পুলিশ।
সোমবার বিকেলে থানচি উপজেলার বলিপাড়ার বিজিবি ব্যাটালিয়নের সদস্য ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে কালু মাস্টারের খামার বাড়ির সংলগ্ন সাঙ্গু নদীল তীরবর্তী এলাকার একটি পরিত্যক্ত জুমঘর থেকে অস্ত্রটি উদ্ধার করে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়রুল হক জানিয়েছেন, মিঠুন ত্রিপুরাকে বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে আটক ব্যক্তির দেয়া তথ্য অনুযায়ী অস্ত্রটি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
সৈকত দাশ/এমআরএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ