ফরিদপুরে ডেঙ্গু কেড়ে নিল তরুণীর প্রাণ
ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শারমীন (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শারমীন মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার মো. রুবেলের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কামদা প্রসাদ সাহা জানান, গত ২৮ জুলাই রোববার শারমীন টেকেরহাটের নিজ বাড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তিনি এই হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, গত ২০ জুলাই থেকে এ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া শুরু হয়। এ পর্যন্ত এ হাসপাতালে মোট ৮৮ জন চিকিৎসার জন্য আসেন। এর মধ্যে তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়। হাসপাতালে আজ দুপুর পর্যন্ত মোট ৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
বি কে সিকদার সজল/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০ বসতবাড়িতে হামলা-ভাঙচুর
- ২ নাটোরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, মার্চে হাসপাতালে ভর্তি ৩৮ জন
- ৩ কানাডা যাওয়ার টাকা ফেরত চাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
- ৪ জমির বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে কোপালেন ছাত্রলীগ নেতা
- ৫ পটুয়াখালীতে তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১