দিনে রাজমিস্ত্রী রাতে দুর্ধর্ষ ডাকাত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের সদস্য সন্দেহে শাকিব (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ আগস্ট) উপজেলার নৈকাহন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাকিব উপজেলার নৈকাহন এলাকার মহসিনের ছেলে। তিনি দিনের বেলা রাজমিস্ত্রীর কাজ করলেও রাতে দুর্ধর্ষ ডাকাতি করে বলে দাবি পুলিশের।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদেরও খুঁজে বের করা হবে। শাকিব দিনের বেলা রাজমিস্ত্রীর কাজ করে রাতের বেলা দুর্ধর্ষ ডাকাত হয়ে যায়।
মো. শাহাদাত হোসেন/এমবিআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু, আহত ৪
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ৩ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৫ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে