এক ট্রাক চাপা দিল অপর ট্রাকের মালিককে
বগুড়ার নন্দীগ্রামে ট্রাক চাপায় নিহত হয়েছেন হায়দার আলী (৪৫) এক ব্যক্তি। তার নিজেরও ট্রাক আছে। তিনি পাবনার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার মৃত আয়েদ আলীর ছেলে।
রোববার সকাল ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌর এলাকায় সেলিনা পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নাটোরগামী পাথর বোঝাই একটি ট্রাক (কুষ্টিয়া ট-১১-১২৮২) সেলিনা পাম্পের সামনে দাঁড়িয়ে ছিল। ট্রাকের চালক-হেলপার সিটে বসে থাকলেও মালিক হায়দার আলী পিছনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে অপর একটি পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৭৯৯৬) নিয়ন্ত্রণ হারিয়ে হায়দার আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন দেবদাস বলেন তাদের কর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি আটক করেছে।
লিমন বাসার/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত