ঘুমের ভেতর ছেলেকে কোপালেন মা
ছেলেকে বঁটি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছেন মানসিক ভারসাম্যহীন এক মা। বুধবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী বুধবার ভোরে তার ছোট ছেলে সাকিনকে (১৪) ঘুমন্ত অবস্থায় বঁটি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। বিষয়টি টের পেয়ে আহত সাকিনকে তার বাবা মন্নু মিয়া দাড়িয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাকিনের অবস্থা আশঙ্কাজনক।
এলাকাবাসী ঘটনাটি শ্রীপুর থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে যায়।
শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত নারীকে আটক করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।
আরাফাত হোসেন/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা