নছিমনের ধাক্কায় রিকশাচালক নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নছিমনের ধাক্কায় আজগর হোসেন (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বগাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগর হোসেন মাহমুদপুর ইউনিয়নের সালমদী গ্রামের ওসমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে আজগর হোসেন সালমদী থেকে রিকশায় যাত্রী নিয়ে আড়াইহাজারে যাচ্ছিলেন। বগাদী মোড় এলাকায় আড়াইহাজার-গোপালদী সড়কে উঠার সময় একটি নছিমন তার রিকশাকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এ সময় নছিমনের নিচে পড়ে রিকশাচালক আজগর নিহত হন। তবে নছিমনের চালক পালিয়ে যান।
আড়াইহাজার থানা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম বলেন, নিহত রিকশাচালকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। নছিমনচালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
মো. শাহাদাত হোসেন/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা