অবৈধ অস্ত্র বিক্রি করতে গিয়ে ধরা
প্রতীকী ছবি
পাবনায় বিশেষ অভিযান চালিয়ে সজিব হোসেন (২৫) নামে এক যুবককে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার তেঁতুলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় রিভলবার উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে র্যাব-১২েএই তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, অবৈধ অস্ত্র বিক্রির জন্য এক যুবক উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে যাচ্ছে এমন তথ্য পেয়ে রোববার সন্ধ্যা ৭টার দিকে অভিযানে নামে তারা। এ সময় তেঁতুলতলা এলাকার একটি চায়ের দোকান থেকে অস্ত্রসহ সজিবকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) জামিল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গ্রেফতারের পর সজিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে দীর্ঘদিন ধরে ঈশ্বরদী শহরের বিভিন্ন এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বেশি দামে বিক্রি করত। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘অস্ত্র উদ্ধারের ঘটনায় র্যাব বাদী হয়ে (অস্ত্র আইনে) সজিব হোসেন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছে।’
আলাউদ্দিন আহমেদ/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি