বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল দুইজনের
প্রতীকী ছবি
ময়মনসিংহের নান্দাইলে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার গাংগাইল ইউনিয়নের শাইলধরা ও পংকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাংগাইল ইউনিয়নের শাইলধরা গ্রামের চাঁনফর আলীর ছেলে আবু সিদ্দিক (৫৫) ও একই ইউনিয়নের পংকরহাটি গ্রামের মনির হোসেনের ছেলে ফজলুর রহমান (৫০)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার গাংগাইল ইউনিয়নের শাইলধরা গ্রামের নূরুল ইসলাম তার মুরগির খামারের সুরক্ষায় চারপাশে বিদ্যুতের ফাঁদ তৈরি করে রাখেন। বুধবার সকালে ওই গ্রামের আবু সিদ্দিক খামারের পাশের জমিতে কাজ করার সময় পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে একই ইউনিয়নের পংকরহাটি গ্রামের ফজলুর রহমান বাড়ির পাশে সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নান্দাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যুর ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
রকিবুল হাসান রুবেল/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত