সুপারির গাছ তুলতে গিয়ে প্রাণ গেল দুই শ্রমিকের
কুড়িগ্রাম শহরের কুমারপাড়ায় সুপারির গাছ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর পৌনে ২টার দিকে কুমারপাড়া গ্রামের মনিরের বাড়িতে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পার্শ্ববর্তী করিমের খামার গ্রামের আবেদ আলীর ছেলে আব্দুল খালেক (৪৫) ও মোগলবাসা ইউনিয়নের চর ভেলাকোপা গ্রামের উমর আলীর ছেলে আব্দুর রহমান (৪৩)।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, খালেক ও আব্দুর রহমান শহরের কুমারপাড়ায় মনিরের বাড়িতে কাজ করতে যান। সেখানে সুপারি গাছ তুলে অন্যত্র স্থাপন করার সময় গাছ হেলে পরে ১১ হাজার ভোল্টের তারে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান তিনি।
আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত