দুই মামলা দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষকে থানায় হস্তান্তর
বন্দুক হাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ
একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি ও পাঁচ হাজার ৫৪০টি ইয়াবাসহ আটক সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি পিযুষ কান্তি দে এবং তার তিন সহযোগীকে সিলেট কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজন হলেন- বাপ্পা পাল, মন্টি রায় ও জুয়েল।
বৃহস্পতিবার সকালে র্যাব-৯ তাদের অস্ত্র, গুলি ও মাদকসহ থানায় হস্তান্তর করে। এ ঘটনায় দুটি মামলা দায়ের করেছে র্যাব। এর মধ্যে অস্ত্র আইনে একটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করা হ
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা বলেন, তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আজ বেলা আড়াইটার দিকে তাদের আদালতে হাজির করা হবে।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার পিযুষের আস্তানা ঘেরাও করে তাদের আটক করা হয়। সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পিযুষ কান্তি দের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, তিন প্রবাসীকে মারধরসহ নানা অভিযোগ রয়েছে।
এর আগে গত ২২ জানুয়ারি আরও একবার পুলিশের হাতে গ্রেফতার হন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পিযুষ কান্তি দে। এরপর ছাড়া পেয়ে ফের নানা কর্মকাণ্ডে নগরজুড়ে আলোচিত ছিলেন তিনি। এছাড়া সম্প্রতি নগরের জল্লাারপাড়ে পাঁচভাই রেস্তোরাঁর সামনে তিন প্রবাসীকে মারধরের ঘটনাতেও তাকে নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অবশেষে বুধবার র্যাবের হাতে আটক হন স্বেচ্ছাসেবক লীগের বিতর্কিত এ নেতা।
ছামির মাহমুদ/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ