আলীকদমে নৌকাডুবিতে দুই নারী নিখোঁজ
ফাইল ছবি
বান্দরবানের আলীকদমে সাঙ্গু নদীতে নৌকা ডুবে দুই নারী শ্রমিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নে উজিমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন ছেনোয়ারা (২০) এবং মুন্নি আক্তার (২৭)। তাদের দুজনেরই বাড়ি আলীকদম উপজেলার পানছড়ি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষেতে কাজ শেষে ওই দুই নারী সন্ধ্যায় নৌকায় করে অন্যদের সঙ্গে উপজেলার পানছড়ি এলাকার নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় নদীর ঘূর্ণিপাকে পড়ে নৌকাটি ডুবে যায়। পরে নৌকায় থাকা ছয়জন পুরুষ সাঁতরে তীরে উঠতে পারলেও ওই দুই নারী নিখোঁজ হন।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সৈকত দাশ/এমবিআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ