টেলিভিশন চালু করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
টেলিভিশন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাঈম হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার সাহাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত নাঈম হোসেন সাহাপুর গ্রামের হাসমত আলীর ছেলে ও সাহাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রায়হান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, স্কুল থেকে বাসায় ফিরে স্কুল ব্যাগ রেখে রুমে টেলিভিশন দেখতে যায় নাঈম। টেলিভিশনে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত সংযোগকৃত ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন নাঈম। তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাশেদুজ্জামান/এএম/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ