পল্লী বিদ্যুতের তারে নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
জয়পুরহাটের পাঁচবিবিতে ভবনের নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলম হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বরণ গ্রামের আক্কাস আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে পাঁচবিবি পৌরসভার দমদমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাঁচবিবি শহরের দমদমা এলাকায় সোলায়মান আলী নামে এক ব্যাক্তির নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় ছাদের কাজ চলছিল। মঙ্গলবার দুপুরে ওই ভবনের ছাদের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সঙ্গে অসাবধানতা বশত আলম হোসেনের হাতে থাকা রড লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
ওসি আরও জানান, পরে অন্য শ্রমিকরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাশেদুজ্জামান/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ