জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ আ.লীগ নেত্রীর ছেলে আটক
জয়পুরহাটে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর ছেলেসহ নয়জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের জিরো পয়েন্টে বন্ধু ক্লাব থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবেকা সুলতানার ছেলে রুবেল হোসেন, সদর উপজেলার পাঁচুরচকের বকুল হোসেন, আরাফাত নগরের শিপন মিয়া, বিশ্বাসপাড়া এলাকার মনিরুল ইসলাম, শফিউল আলম, সবুজনগর এলাকার সামিউল আলম, ফুয়াদ মতিন, মাদরাসাপাড়ার মিলন হোসেন ও আরিফুল আলম রুবেল।
জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন জানান, আটকরা দীর্ঘদিন ধরে শহরের জিরো পয়েন্টে বন্ধু ক্লাবে আসর বসিয়ে জুয়া খেলে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে ওই জুয়াড়িদের হাতেনাতে আটক করা হয়।
এ সময় সেখান থেকে ফেনসিডিলের খালি বোতল, জুয়ার সরঞ্জাম, নগদ ৫২ হাজার টাকা ও ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
রাশেদুজ্জামান/এমবিআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ