লামায় দেশীয় বন্দুকসহ রোহিঙ্গা যুবক আটক
ফাইল ছবি
বান্দরবানের লামায় একটি দেশীয় বন্দুক ও ধারালো ছুরিসহ আবুল হোসেন (৩২) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। সোমবার সকালে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা লুলাইং বাংলা বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক আবুল হোসেন ওই এলাকার আবদুল হামিদের ছেলে। তারা মিয়ানমার থেকে পালিয়ে এসে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল সোমবার সকাল ৬টার দিকে লুলাইং বাংলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি দেশীয় কাটা বন্দুক ও একটি ধারালো ছুরিসহ আবুল হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
তবে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, আটক ব্যক্তিকে এখনও থানায় আনা হয়নি। থানায় আনলে বিস্তারিত বলা যাবে।
সৈকত দাশ/এমবিআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ