তরুণীকে হত্যার পর ধানক্ষেতে ফেলে গেল দুর্বৃত্তরা
জামালপুরের সরিষাবাড়ীতে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের সড়কের পাশে ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের পাকা রাস্তার পাশে ধানক্ষেতে অজ্ঞাত পরিচয় এক তরুণীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
ওসি আরও জানান, মরদেহটি উদ্ধারের সময় গলায় ওড়না পেঁচানো ছিল। দুর্বৃত্তরা তরুণীকে হত্যা করে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আসমাউল আসিফ/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল
- ২ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- ৩ মাদক শুধু ব্যক্তিকে নয় সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়: সংস্কৃতি মন্ত্রী
- ৪ ‘পানিতে ডুবে কাঁচা ধান চোখের সামনে পচে যাচ্ছে, চিন্তায় ঘুম অয় না’
- ৫ মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি