সীতাকুণ্ডে পুরোনো জাহাজের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
চট্টগ্রামে সীতাকুণ্ডে জাহাজ ভাঙার কারখানায় পুরোনো জাহাজের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শরিবার রাতে কুমিরা এলাকায় ওডব্লিউডব্লিউ শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর বাসিন্দা সাইফুল ইসলাম (২৬) এবং সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার মাসুদ আলম (২২)।
জানা গেছে, জাহাজের তলদেশে গ্যাস কাটার দিয়ে কাজ করার সময় বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ওই দুই শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জাহাজের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এমবিআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ