শিক্ষক ছেলের মৃত্যুর খবরে চলে গেলেন মা
টাঙ্গাইলে কলেজ শিক্ষক ছেলে লুৎফর রহমানের (৫০) মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মা আমিনা বেগম (৭০)। রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
লুৎফর রহমান ভূঞাপুর ফলদা শিহাব উদ্দিন ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঘাটাইল উপজেলার ডাকিয়াপটল গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
জানা যায়, শিক্ষক লুৎফর রহমান রোববার বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলে খাওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘাটাইলে গ্রামের বাড়িতে থাকা মা আমিনা বেগমও হার্টঅ্যাটাকে মারা যান। ছেলে ও মায়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে ঘাটাইলের অনেহলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাহজাহান জানান, কলেজ শিক্ষক ছেলের হঠাৎ মৃত্যুর খবরে বাড়িতে থাকা বৃদ্ধা মা হার্টঅ্যাটাকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মা ও ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরে রোববার রাতেই ডাকিয়াপটল কবরস্থানে মা ও ছেলেকে দাফন করা হয়।
আরিফুর রহমান টগর/এমএমজেড/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ