লামায় ঘরে ঢুকে ঘুমন্ত নারীকে গলা কেটে হত্যা
প্রতীকী ছবি
বান্দরবানের লামায় গোলাপী বেগম (৪৭) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোরে উপজেলা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি চিউনী খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গোলাপী বেগম ওই এলাকার বাসিন্দা মো. শাহজাহানের স্ত্রী।
স্থানীয়রা জানান, শনিবার রাতে গোলাপী বেগম তার সাত বছরের এক নাতিসহ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে জবাই করে পালিয়ে যায়। ভোরে নামাজ পড়তে উঠে পরিবারের অন্য সদস্যরা দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে রওনা দিয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। দুর্বৃত্তরা কেন ওই গৃহবধূকে হত্যা করেছে তার কারণ এখনও জানা যায়নি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহা জানান, ঘটানাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।
সৈকত দাশ/এমবিআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ