লামায় জিপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
প্রতীকী ছবি
বান্দরবানের লামা উপজেলায় যাত্রীবাহী জিপের ধাক্কায় মো. জোবায়ের (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান এলাকার সিকদার পাড়ার বাসিন্দা মৃত মন্নাফের ছেলে।
জানা গেছে, জোবায়ের, জমির হোসেন ও দেলোয়ার হোসেন মোটরসাইকেলযোগে আজ রাত সাড়ে ৮টার দিকে সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া থেকে আমতলী এলাকায় যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি জিপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন জোবায়ের এবং অপর দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কাছাকাছি পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ক্যায়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাসেম আলী বিশ্বাস বলেন, জিপ গাড়িটি আটক করা হয়েছে। তবে জিপের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈকত দাশ/এমএসএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ