বান্দরবানে বন্য হাতির আক্রমণে যুবক নিহত
ফাইল ছবি
বান্দরবানে বন্য হাতির আক্রমণে মো. শফিক (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাগ্যকুল এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে বন্য হাতির একটি দল ভাগ্যকুল এলাকায় হানা দেয়। এ সময় হাতির দলটি শফিকের সামনে চলে আসে। বাসার বাইরে তাকে একা পেয়ে পায়ে পিষ্ঠ করে। এতে ঘটনাস্থলেই শফিকের মৃত্যু হয়।
বান্দরবান সদর থানার এসআই হাসিনা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই নিহতের মরদেহ উদ্ধার করা বান্দরবান হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সৈকত দাশ/এমবিআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ