সরিষাবাড়ীতে বগি লাইনচ্যুত, ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
ফাইল ছবি
জামালপুরে সরিষাবাড়ীতে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঘটনা ঘটেছে। এতে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর জামালপুরের সঙ্গে সরিষাবাড়ীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।
জামালপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দিন জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জিএম লোকাল ট্রেনটি জামালপুর স্টেশনের অদূরে পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় পৌঁছালে এর একটি বগি লাইনচ্যুত হয়। এতে জামালপুরের সঙ্গে সরিষাবাড়ীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় সরিষাবাড়ীর তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেন সরিষাবাড়ী স্টেশনে আটকা পড়ে। পরে রাত ৪টার দিকে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি সরিয়ে নিলে সকাল ৬টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত