খুলনায় ৩ লাখ টাকার সরকারি ওষুধ জব্দ
খুলনার তেরখাদা বাজার থেকে তিন লাখ টাকার সরকারি ওষুধ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিপ্লব মোল্লা নামে একজনকে আটক করা হয়।
শুক্রবার বিকেলে উপজেলার জয়সেনা বাজার থেকে কানিজ মেডিকেল হলের মালিক বিপ্লব মোল্লার বাড়ি থেকে এই ওষুধ জব্দ করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইউএনও (চলতি দায়িত্ব) ইরুফা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে বিপ্লবকে আটক করে পুলিশ। বিপ্লবের বাবা ইসরাইল মোল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে দীর্ঘদিন চাকরি করেছেন। বর্তমানে তিনি অবসরে আছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তেরখাদার জয়সেনা বাজারের কানিজ মেডিকেল হল নামের ফার্মেসিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার নেতৃত্বে অভিযান পরিচালনা করে বেশকিছু বিক্রয় নিষিদ্ধ সরকারি দামি ওষুদ জব্দ করা হয়। এছাড়া বিপ্লবের বাড়িতে অভিযান চালিয়ে তার বিছানার তলা থেকে তিন লাখ টাকার দুই বস্তা সরকারি ওষুধ জব্দ করা হয়।
ইউএনও (চলতি) ইরুফা সুলতানা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন লাখ টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়েছে কানিজ মেডিকেল হল ফার্মেসি মালিক বিপ্লব মোল্লার বাড়ি থেকে। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় বইছে তাপপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত
- ২ অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল
- ৩ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- ৪ মাদক শুধু ব্যক্তিকে নয় সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়: সংস্কৃতি মন্ত্রী
- ৫ ‘পানিতে ডুবে কাঁচা ধান চোখের সামনে পচে যাচ্ছে, চিন্তায় ঘুম অয় না’