ভূমিকম্পে কাঁপল সিলেট, কয়েকটি ভবনে ফাটল
ফাইল ছবি
সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্কে লোকজনকে বাসাবাড়ি ও মার্কেট থেকে দৌড়ে রাস্তায় নেমে আসতে দেখা যায়। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪. ১। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলা। দুপুর সোয়া ২টার দিকে আবহাওয়া অধিদফতরের সিলেট কার্যালয় থেকে পাঠানো এক ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এদিকে এ ভূমিকম্পের ফলে আতঙ্কে অনেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। ভূমিকম্পে নগরের কয়েকটি বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ছামির মাহমুদ/আরএআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ