চুয়াডাঙায় যুবলীগ কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা
চুয়াডাঙা শহরের রেলগেট নামক স্থানে যুবলীগ কর্মী ওসমানকে (২৩) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওসমান সদর উপজেলা সাতগাড়ি গ্রামের ছহির উদ্দীনের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে যুবলীগ কর্মী ওসমান শহরের শহীদ হাসান চত্বরে দলীয় সমাবেশ শেষে আলমসাধুযোগে (শ্যালোমেশিনচালিত যানবাহন) বাড়ি ফেরার পথে রেলগেট নামক স্থানে পৌঁছায়। এ সময় ৪-৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে আলমসাধুর গতিরোধ করে ওসমানকে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে চুয়াডাঙা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙা জেলা যুবলীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরী জিপু জাগো নিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে।
চুয়াডাঙা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, আমি ঘটনাটি শুনেছি। অভিযোগ এলে ব্যবস্থা নেয়া হবে।
সালাউদ্দিন কাজল/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত