নরসিংদীতে স্পিনিং মিলের গোডাউনে আগুন
নরসিংদীর মাধবদীতে একটি স্পিনিং মিলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে মাধবদী পৌরসভার শীতলাবাড়ি এলাকায় মোবারক আলী স্পিনিং মিলের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে হঠাৎ মোবারক স্পিনিং মিলের গোডাউনে ধোঁয়া দেখতে পায় মিল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। খবর দেয়া হয় মাধবদী ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে প্রথমে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নরসিংদী ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। তদন্তের পর তা বলা যাবে।
মোবারক আলী স্পিনিং মিলের মালিক মো. ইলিয়াছ আলী বলেন, আগুনে গোডাউনে থাকা সব তুলা পুড়ে ছাই হয়ে গেছে। যার ফলে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।
সঞ্জিত সাহা/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে