বৈঠা দিয়ে পিটিয়ে জেলেকে নদীতে ফেলে হত্যা আরেক জেলের
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে এক জেলে নিহত হয়েছেন। শুক্রবার (০৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইন্দ্রজিত দাস (৩৫)। তিনি হবিগঞ্জের মৃত চরণ দাসের ছেলে।
গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, গজারিয়া থানার চরবলাকির কাছে মেঘনা নদীতে ছোট নৌকাযোগে মাছ ধরার জাল ফেলার জায়গা নিয়ে দুই জেলের ঝগড়া হয়। একপর্যায়ে পিন্টু দাস বৈঠা দিয়ে ইন্দ্রজিতকে বাড়ি দেন। বাম পাশের কান বরাবর মাথায় আঘাত লাগলে ইন্দ্রজিৎ নদীতে পড়ে যান।
ডুবুরি দল দুপুর ১২টার দিকে তার মরদেহ নদী থেকে উদ্ধার করে। পিন্টু দাসসহ নৌকা আটক আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফিলিং স্টেশনে পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রি, তদন্তে কমিটি
- ২ সুন্দরবনে মৌয়ালদের ঝুঁকিমুক্ত মধু সংগ্রহের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে
- ৩ চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রির ওপর তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ
- ৪ সরকারি হাসপাতালের রেফারে রোগীদের পরীক্ষায় ছাড় দেবে ডায়াগনস্টিক সেন্টার
- ৫ প্রয়োজন ছাড়া নেওয়া যাবে না তেল, অ্যাপের মাধ্যমে বিতরণ শুরু