ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ফরিদপুর শহরের অম্বিকাপুরে রেল স্টেশন সংলগ্ন স্থানে চলন্ত ট্রেনে কাটা পড়ে এনামুল হক (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ির ঠিকানা পাওয়া যায়নি।
ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জাগো নিউজকে জানান, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে এনামুল ট্রেনের নিচে কাটা পড়ে। তিনি জানান, দুর্ঘটনার ধরন দেখে ধারণা করা হচ্ছে এনামুল আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের নিচে পড়ে।
তিনি আরো জানান, নিহতের পকেটে একটি চিরকুটে তার নাম এনামুল হক লেখা রয়েছে এবং তিনি শ্বাসকষ্টে আক্রান্ত হলেও হাসপাতাল থেকে তাকে গ্যাস দেয়া হয় না বলেও উল্লেখ রয়েছে। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এস এম তরুন/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়
- ২ ফেসবুক পোস্ট নিয়ে মারামারি, ভাইয়ের হাতে কৃষকদল নেতা নিহতের অভিযোগ
- ৩ চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থল থেকে ককটেল উদ্ধার
- ৪ মন্ত্রী-এমপিরা তিন ঘণ্টাও ঘুমান না: সংস্কৃতি মন্ত্রী
- ৫ ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন