দামুড়হুদায় অপহৃত মাছ ব্যবসায়ী মুজিবনগরে উদ্ধার
চুয়াডাঙার দামুড়হুদা থেকে অপহৃত মাছ ব্যবসায়ী আনন্দ হালদারকে (৪০) অপহরণের ৮ ঘণ্টা পর বুধবার ভোরে মেহেরপুর জেলার মুজিবনগর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
অপহৃত আনন্দ হালদার উপজেলার নতিপোতা ইউনিয়নের কালিয়াবকরি গ্রামের রাজ কুমারের ছেলে এবং মরাগাং বিলের ক্যাশিয়ার।
পুলিশ ও এলকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মাছ ব্যবসায়ী আনন্দ হালদারকে নিজ বাড়ি থেকে ১০-১২ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে রেখে যাওয়া আনন্দের মুঠোফোনে অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এক সপ্তাহের মধ্যে টাকা না দিতে পারলে হত্যার হুমকি দেয়।
ঘটনাটি দামুড়হুদা থানা পুলিশকে অবহিত করলে রাতেই দামুড়হুদা থানার ওসি লিয়াকত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল সাড়াশি অভিযান শুরু করে। পরে বুধবার ভোরে পার্শ্ববর্তী মেহেরপুর জেলার মুজিবনগর থেকে তাকে উদ্ধার করে।
দামুড়হুদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিল সংক্রান্ত বিষয় নিয়ে তাকে অপহরণ করা হয়েছিল।
সালাউদ্দিন কাজল/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত