নরসিংদীতে চিকিৎসক-সাংবাদিকসহ ১৬ জন করোনায় আক্রান্ত
নরসিংদীতে চিকিৎসক ও সাংবাদিকসহ ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ জন।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী জেলা করোনা প্রতিরোধ ইমারজেন্সি সেলের প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস।
অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস বলেন, সোমবার ২৮ জনের নমুনা পরীক্ষা শেষে ১৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল চারজন। আজকের ১৬ জনসহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ জন হলো।
সঞ্জিত সাহা/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে