আওয়ামী লীগ নেতার গুদাম থেকে ৯৮ বস্তা চাল উদ্ধার
জামালপুরের ইসলামপুর উপজেলায় এক আওয়ামী লীগ নেতার গুদাম থেকে ৯৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
রোববার দুপুরে চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজারে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজারে মোয়াজ্জেম হোসেন এবং মোশারফ হোসেনের যৌথ মালিকানাধীন গুদামে অভিযান চালানো হয়। এ সময় দুজনের গুদাম থেকে ৯৮ বস্তা চাল উদ্ধার করা হয়। তবে গুদামের মালিকদের আটক করা হয়নি। এ ঘটনায় দুই গুদাম মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গুদাম মালিক মোয়াজ্জেম হোসেন চিনাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি এবং মোশারফ হোসেন আওয়ামী লীগের সদস্য।
এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ