আবারও আ.লীগ নেতার গুদাম থেকে ৩৮৪ বস্তা চাল উদ্ধার
জামালপুরে বন্ধ হচ্ছে না ত্রাণের চাল চুরি। আবারও জামালপুরের ইসলামপুর উপজেলায় দুই ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে ৩৮৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার গুঠাইল বাজারের নন্দু এবং আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেনের গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজারের ব্যবসায়ী নন্দু এবং আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেনের গুদামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুতের খবর পেয়ে অভিযান চালানো হয়।
এ সময় নন্দুর গুদাম থেকে ৫০ কেজি ওজনের ১৮৫ বস্তায় নয় হাজার ২৫০ কেজি এবং মোশারফ হোসেনের গুদাম থেকে ১৯৯ বস্তায় ৯ হাজার ৯৫০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। গুদাম মালিক নন্দু এবং মোশারফ হোসেন পলাতক। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এর আগে রোববার (১৯ এপ্রিল) দুপুরে ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজারে মোয়াজ্জেম হোসেন এবং মোশারফ হোসেনের যৌথ মালিকানাধীন গুদামে অভিযান চালানো হয়। এ সময় দুজনের গুদাম থেকে ৯৮ বস্তা চাল উদ্ধার করা হয়। তবে গুদামের মালিকদের আটক করা হয়নি। এ ঘটনায় দুই গুদাম মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গুদাম মালিক মোয়াজ্জেম হোসেন চিনাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি এবং মোশারফ হোসেন আওয়ামী লীগের সদস্য। সোমবার আবারও আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেনের গুদাম থেকে সরকারি চাল উদ্ধার করা হলো।
এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ