বকশীগঞ্জে চাল চুরির ঘটনায় আ.লীগ নেতা গ্রেফতার
জামালপুরের বকশীগঞ্জে র্যাবের অভিযানে সরকারি চাল জব্দের ঘটনায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুল মুন্নাফকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, সোমবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় নতুন বাজার এলাকায় আনিছুর রহমান খরমের ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১২টি বস্তায় ৭১০ কেজি চাল জব্দ করে র্যাব-১৪।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুল মুন্নাফ ও বকশীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালামকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করে র্যাব। মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে ডিলার আব্দুল মুন্নাফকে গ্রেফতার করা হয়। মামলার অপর আসামি পৌর কাউন্সিলর আবুল কালাম পলাতক রয়েছেন।
নাঈম আলমগীর/এফএ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ