নেতাকর্মী নিয়ে কৃষকের দুই বিঘা জমির ধান কাটলেন নারী এমপি
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিক সঙ্কট থাকায় জামালপুরের ইসলামপুর উপজেলায় কৃষকদের ধান কেটে দিয়েছেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কৃষক লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসনে আরা।
সোমবার (২৭ এপ্রিল) সকালে ইসলামপুর পৌর শহরের রেলস্টেশন সংলগ্ন কৃষক হাসান আলীর দুই বিঘা জমির ধান কাটা ও মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় নারী এমপির সঙ্গে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কাটায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কৃষক লীগের নেতাকর্মীরা।

ধান কাটায় অংশ নেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান বিপ্লব, জেলা কৃষক লীগের সভাপতি মোখলেছুর রহমান জিন্নাহ ও সাধারণ সম্পাদক হুরমুজ আলী, জেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মোহাম্মদ হযরত আলী ও উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা।
ইসলামপুর উপজেলার কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ১৬ হাজার ৮৯০ হেক্টর জমিতে ৬৮ হাজার ৯১৫ মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ