ঝালকাঠিতে করোনাভাইরাস : আক্রান্তের সংখ্যা বেড়ে ১২
প্রতীকী ছবি
ঝালকাঠিতে আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ভারত থেকে এসেছেন। তিনি পৌর এলাকার কালিবাড়ি সড়কের বাসিন্দা। এ নিয়ে জেলায় ১২ জন করোনায় আক্রান্ত হলেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হালদার।
তিনি বলেন, আইইডিসিআর থেকে রিপোর্টে ওই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসে। আপাতত সুস্থ থাকায় ওই ব্যক্তি নিজ বাড়িতে থাকবেন। তার আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে।
জানা গেছে, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১২ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ১১৪ জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন আইসোলেশনে রয়েছেন।
আতিকুর রহমান/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত