ঝালকাঠিতে ডুবে গেছে অর্ধশতাধিক গ্রাম
ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ঝালকাঠির বিষখালী নদীতে স্বাভাবিকের চেয়ে সাত ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদী তীরবর্তী অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। উপকূলের বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।
সদর উপজেলার সাচিলাপুর কিস্তাকাঠি এলাকার সোহেল খলিফা বলেন, বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বুধবার রাত ১০টার দিকে অন্তত সাত ফুট বৃদ্ধি পেয়েছে। এতে তলিয়ে গেছে বসতবাড়িসহ ফসলি জমি। নদীপাড়ের বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। ঝোড়ো ও দমকা হাওয়ায় অনেক গাছ উপড়ে পড়েছে।

জানা গেছে, সুগন্ধা ও বিষখালী নদীর দুই পাড়ে দুই লক্ষাধিক লোকের বসবাস। ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে অর্ধশতাধিক গ্রাম।
ঝালকাঠির জেলা প্রশাসক (ডিসি) মো. জোহর আলী বলেন, আম্ফানের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বইছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। জেলার ২৭৪ আশ্রয়কেন্দ্রে ১৫ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।
আতিকুর রহমান/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত