চুয়াডাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মাথায় আঘাত প্রাপ্ত অজ্ঞাত ব্যক্তি দুই সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় থেকে অবশেষে মারা গেছেন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে কয়েকজন ব্যক্তি সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনের সামনে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত এক অজ্ঞাত ব্যক্তিকে (৪০) চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। দুই সপ্তাহ চিকিৎসার পর বুধবার দুপুরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক মশিউর রহমান জাগো নিউজকে জানান, মরদেহের কোনো দাবিদার না থাকলে আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষের মাধ্যমে দাফন করার ব্যবস্থা নেয়া হবে।
সালাউদ্দিন কাজল/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত