জীবননগরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
চুয়াডাঙার জীবননগর উপজেলার পাকা থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি সামাউল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া সামাউল ইসলাম উপজেলার পাকা গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
পুলিশ জানায়, শনিবার ভোরে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের নির্দেশে এসআই মকবুল হোসেন উপজেলার পাকা গ্রামে অভিযান চালিয়ে সামাউল ইসলামকে গ্রেফতার করে।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃত সামাউল দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
সালাউদ্দিন কাজল/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত