পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়ায় ডোবার পানিতে ডুবে হাসান-হোসেন (২) নামে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে নিজ বাড়ির পাশ্ববর্তী ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী। হাসান-হোসেন দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া গ্রামের পান্নু মিয়ার জমজ ছেলে।
এলকাবাসী জানায়, সোমবার দুপুরে হাসান-হোসেন বাড়ির পাশে খেলা করছিল। এসময় বাড়ির পাশে থাকা ডোবার পানিতে তারা ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর ডোবার পানি থেকে এলাকাবাসী তাদের লাশ উদ্ধার করে।
দামুড়হুদা থানা পুলিশের ওসি লিয়াকত হোসেন জানান, ঘটনাটি আমি শুনেছি।
সালাউদ্দিন কাজল/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত