কুমিল্লা মেডিকেলে ৩ জনের মৃত্যু
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন- বরুড়া উপজেলার আইয়ুব আলীর ছেলে মনিরুল ইসলাম (৭২), বুড়িচং উপজেলার রায়পুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে লুতু মেম্বার (৬৫) ও দাউদকান্দি উপজেলার মঞ্জু মিয়ার স্ত্রী বিলকিস বেগম (৩৪)।
এদিকে, করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে একই হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৯৮ জন। এদের মধ্যে ৪৩ জন করোনা পজিটিভ এবং ৫৫ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।
কামাল উদ্দিন/এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত