নিয়ন্ত্রণ হারিয়ে খাদে হিমাচলের বাস, প্রাণ হারালেন দুইজন
হিমাচল পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত
কুমিল্লার চান্দিনা উপজলায় বাস উল্টে খাদে পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার (০২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজলার আড়িখোলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন নোয়াখালীর সেলিমত মিয়ার স্ত্রী শামসুন্নাহার বেগম হামসি (৫০)। অন্যজনের পরিচয় জানা যায়নি। আহত অন্যরা হলেন বাসের চালক-হেলপারসহ পাঁচ যাত্রী।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সালেহ আহমেদ বলেন, লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উপজলার আড়িখোলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও পাঁচজন আহত হন। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে পুলিশ।
হাইওয়ের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস আড়িখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় দুই নিহত ও বাসের চালকসহ সাতজন আহত হন।
কামাল/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত