কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু
ফাইল ছবি
কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এরা সবাই করোনা উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি নিয়ে মারা গেছেন। হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আজ সকাল ৭টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৬৯ বছর বয়সী এক বৃদ্ধ, আইসোলেশন ওয়ার্ডে গতকাল রোববার রাত ১০টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৭৮ বছর বয়সী এক বৃদ্ধ ও গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার ৬৭ বছর বয়সী এক বৃদ্ধ মারা যান।
এ নিয়ে কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে ৬০ দিনে মারা গেছেন ২৯০ জন। ওই হাসপাতালে এখন ভর্তি ১১৯ জন। তাদের মধ্যে ৮৯ জন পুরুষ ও ৩০ জন নারী। এর মধ্যে আইসোলেশন ওয়ার্ডে ৪২ জন, করোনাভাইরাস ওয়ার্ডে ৬০ জন এবং আইসিইউতে ১৭ জন রয়েছেন।
এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত