কুমেকে করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু
ফাইল ছবি
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আইসোলেশন ওয়ার্ডে তিনজন এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।
বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মারজানা আক্তার এসব তথ্য জানান।
উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার মৃত ইদ্রিস মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৬০), মুরাদনগর উপজেলার হযরত আলীর স্ত্রী মারুফা বেগম (৩৮), বুড়িচং উপজেলার বশরত আলীর ছেলে আবদুল খালেক (৮৫), দেবিদ্বার উপজেলার লালু মিয়া (৭০), বরুড়া উপজেলার শাকপুর নরেন্দ্রপুর এলাকার আবদুর রহমানের ছেলে আবদুল হালিম (৬৪), দেবিদ্বার উপজেলার বেছু মিয়ার স্ত্রী শাহিনা বেগম (৫১) এবং বুড়িচং উপজেলার কাজী সামছুল হকের স্ত্রী আইনুন নাহার (৬০)।
এ পর্যন্ত কুমেক হাসপাতালের করোনা ইউনিটে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩০৮ জন।
কামাল উদ্দিন/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত