কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু
ফাইল ছবি
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী।
শনিবার (৮ আগস্ট) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মারজানা আক্তার এ তথ্য জানান।
মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার মনু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৮), নাঙ্গলকোটের মোতালেবের মেয়ে রেজিয়া বেগম (৬০), সদর দক্ষিণের সরাফত আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৬৯) এবং লাকসামের কামরুজ্জামানের মেয়ে তাসলিমা বেগম (৪৯)।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এখন পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ৩১৫ জন মারা গেছেন।
আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত