কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। এ নিয়ে কুমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ৩২৪ জনের মৃত্যু হলো।
সোমবার (১০ আগস্ট) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।
করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার তাজুল ইসলাম (৬০), চৌদ্দগ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে নজরুল ইসলাম (৫৫), লালমাই উপজেলার মাসুদা বেগম (৮০), লাকসাম উপজেলার লাল মিয়া (৬৫) এবং সদর দক্ষিণ উপজেলার আবদুল করিম (৭০)।
অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, কুমিল্লায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৮৬৭ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫০ জন।
কামাল উদ্দিন/আরএআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত