কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে মারা গেল আরও ৬ জন
ফাইল ছবি
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। বর্তমানে হাসপাতালটিতে ৫২ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ২৭ জন পুরুষ ও ২৫ জন নারী। আর আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।
করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার নুরজাহান (৫৫), সদর দক্ষিণের আছিয়া খাতুন (৬৫), বরুড়ার তৈয়ব আলী (৭৯), সদর উপজেলার চাঁন বানু (৮০), নগরীর উত্তর চর্থার বাবলু মিয়া (৫৮) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আবুল খায়ের (৬৫)।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এখন পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ৩৩৯ জন মারা গেছেন।
আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত