জঙ্গল থেকে নবজাতক উদ্ধার
ঝিনাইদহে রাস্তার পাশের জঙ্গলে ফেলে যাওয়া এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সকালে সদর উপজেলার তেঁতুলতলা বাজারের পাশের মায়াধরপুর এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে জঙ্গলে একটি নবজাতক শিশুকে দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। শিশুটি এখন ভালো আছে। আগ্রহী যে কেউ চাইলে শিশুটির দায়িত্ব নিতে পারেন।
এর আগে গত ১১ আগস্ট সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে মাথা ও হাত কাটা এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত